এখনো গুরুত্বপূর্ণ ২০টি সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এখনো ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি আছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন

2025-07-03T14:17:03+00:00
2025-07-03T14:26:05+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
এখনো গুরুত্বপূর্ণ ২০টি সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ২:১৭ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ২:২৬ পিএম
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। ছবি: সংগৃহীত
এখনো ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি আছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. আলী রীয়াজ বলেন, ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি বাকি আছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে।

তিনি আরও বলেন, অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনার পর সেটি আবার আলোচনায় উঠানো হচ্ছে না। কারণ আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য, সাফল্য নিয়ে দিনটি শেষ করা।

তিনি বলেন, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি সেটি যেন প্রেরণা হয়ে কাজ করে সেদিকে লক্ষ্য রাখা উচিত।

ড. আলী রীয়াজ বলেন, এমন সুযোগ হেলায় হারানো যাবে না। আমরা একমত হতে পারলে সেটা ইতিবাচক হবে।

এনএইচ


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: