এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তথ্যানুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তথ্যানুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তারা হলেন,

2025-07-03T18:18:53+00:00
2025-07-03T18:19:38+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
এনবিআরের আরও ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তথ্যানুসন্ধান শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৬:১৮ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৫ ৬:১৯ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কমিশনারসহ আরও পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তথ্যানুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তারা হলেন, ঢাকা পূর্বের কমিশনার (কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট) কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, বেনাপোল স্থল বন্দরের কমিশনার মো. কামরুজ্জামান, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (আয়কর গোয়েন্দা ইউনিট) সেহেলা সিদ্দিকা এবং কর অঞ্চল-২ এর কর পরিদর্শক লোকমান আহমেদ। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। 

এ নিয়ে তিন দিনে এনবিআরের মোট ১৬ কর্মকর্তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান শুরু করলো দুদক।

গত মাসে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন শুরু হয়। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ওই আন্দোলনে এই ৫ জনেরও অংশগ্রহণ ছিল। সেহেলা সিদ্দিকা ঐক্য পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত রোববার ও মঙ্গলবার এনবিআরের মোট ১১ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তথ্যানুসন্ধান শুরুর কথা জানিয়েছিল দুদক। 


দুদকের নথিতে বলা হয়, কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

এক্ষেত্রে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিককে হয়রানি করেন বলে জানা যায়। 

আরআর


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: