মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি

2025-07-06T12:03:22+00:00
2025-07-06T17:29:54+00:00
 
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১২:০৩ পিএম  আপডেট: ০৬.০৭.২০২৫ ৫:২৯ পিএম  (ভিজিট : ২৪২)
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে জানান, মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো ৩ জনের জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশেও জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত ১০ মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে মূলত কীভাবে রপ্তানি করা হয়, সেটাই দেখা হচ্ছে। এনবিআরের সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে। তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেখানে বড় একটি সুবিধা থাকবে, সেটি হলো- যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয়, পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেয়া যাবে। বর্তমানে যদি বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন নেই।’

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।’

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: