তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের অর্থনীতিতে গতি আরও কিছুটা বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮৬ শতাংশ। যা অর্থবছরের আগের

2025-07-07T21:38:22+00:00
2025-07-07T21:39:01+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৯:৩৮ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৫ ৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশের অর্থনীতিতে গতি আরও কিছুটা বেড়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৮৬ শতাংশ। যা অর্থবছরের আগের দুই প্রান্তিকের চেয়ে বেশি। 

সোমবার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ ওই তিন মাসের জিডিপির এ চিত্র প্রকাশ করে।

বিবিএসের হিসাব বলছে, গত জুলাই-সেপ্টেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল যথাক্রমে ১ দশমিক ৯৬ শতাংশ এবং ৪ দশমিক ৪৮ শতাংশ।

এর আগে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং ব্যবসা-বাণিজ্য শ্লথগতির কারণে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধিতে ব্যাপকভাবে টান পড়েছিল। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি ১ দশমিক ৮১ শতাংশে নেমেছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পরের দুই প্রান্তিকে তা আবার বাড়ল।


কৃষি, শিল্প ও সেবা এই তিন খাত দিয়ে জিডিপি প্রকাশ করা হয়। গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতের প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৪২ শতাংশ। এরপর সেবা খাতে প্রবৃদ্ধি ৫ দশমিক ৮৮ শতাংশ এবং শিল্প খাতে ৬ দশমিক ৯১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিবিএসের তথ্য অনুসারে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের ভেতরে স্থির মূল্যে ৮ লাখ ৯২ হাজার ২০ হাজার টাকার মূল্য সংযোজন হয়। আগের প্রান্তিকে এর পরিমাণ ছিল ৮ লাখ ৮৬ হাজার ৭৭৫ কোটি টাকা। প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮ লাখ ৪ হাজার ৯৪২ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছিল।

/এসটিও


  বিষয়:   জিডিপি  প্রবৃদ্ধি  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো  বিবিএস 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: