ভিডিও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে

2025-07-09T19:12:38+00:00
2025-07-09T19:12:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অপরাধ
ভিডিও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৭:১২ পিএম 
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গত সোমবার (৭ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে শোয়াইবের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে। পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। 

একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে আট লাখ টাকা আদায় করে। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত ইমোঅ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়। ঘটনার পর ভিকটিম রামপুরা (ডিএমপি) থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেন।

ওই মামলার সূত্র ধরে মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শোয়াইবের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চরে।

/এসটিও



  বিষয়:   সামাজিক যোগাযোগমাধ্যম  ভিডিও ব্ল্যাকমেইল  অর্থ আদায়  সিআইডি  গ্রেফতার 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: