দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন

সম্পাদকীয়

গত কয়েক দিন টানা বৃষ্টি। এই বৃষ্টিতে একদিকে যেমন দেশের নদ-নদীর পানি বাড়ছে, তেমনি বাড়ছে মানুষের দুর্ভোগ। বিশেষ করে নিম্নাঞ্চল

2025-07-11T01:31:47+00:00
2025-07-11T01:31:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সম্পাদকীয়
দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন
বন্যা পরিস্থিতির আরও অবনতি
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ১:৩১ এএম 
ছবি: সময়ের আলো
গত কয়েক দিন টানা বৃষ্টি। এই বৃষ্টিতে একদিকে যেমন দেশের নদ-নদীর পানি বাড়ছে, তেমনি বাড়ছে মানুষের দুর্ভোগ। বিশেষ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসল থেকে শুরু করে দেশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তরা একদিকে যেমন আশ্রয়কেন্দ্রে সঠিকভাবে স্থান পাচ্ছে না, তেমনি পানিবন্দি হয়ে অসহায়ের মতো দিনযাপন করছে।

গতকাল সময়ের আলোর এক প্রতিবেদনে একটি চিত্র ফুটে উঠেছে। যেখানে ফেনীর ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের কয়েকটি নদী। লোকালয়ে পানি ঢুকে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ। ভারতীয় উজানের পানি ও টানা বর্ষণের কারণে ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আশার কথা দেশের বন্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সভায় আলোচনা হয়েছে। তবে আলোচনা যেন শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থাকে। বন্যার্তদের জন্য দ্রুত খাবার পৌঁছানো প্রয়োজন। প্রয়োজন বিশুদ্ধ পানি সরবরাহ। যারা বেশি বিপদগ্রস্ত তাদের জন্য স্থায়ীভাবে ব্যবস্থা করা এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্রতি বছর বন্যা হয়।
 
ফসলের ক্ষতি হয় যেমন, ঠিক তেমনি ক্ষতিগ্রস্ত হয় অবকাঠামোসহ হাঁস, মুরগি, গরু ও ছাগল। যারা এই গরু-ছাগলের ওপর নির্ভর করে জীবনযাপন নির্বাহ করে তাদের জন্য প্রয়োজনে স্থায়ীভাবে কিছু একটা ব্যবস্থা করা। যেন আগামী দিনের বন্যা মোকাবিলায় প্রস্তুতি নিতে পারে। দেশে বন্যা নিয়ন্ত্রণের প্রচুর বাঁধ রয়েছে। কিন্তু এই বাঁধগুলো এমনভাবে নির্মাণ করা হয় অল্প বন্যার পানির তোড়ে ভেসে যায়। আমাদের দেশটি প্রাকৃতিক দুর্যোগময়। যেকোনো দুর্যোগের জন্য আগাম ব্যবস্থা বা প্রস্তুতি নিলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। দেশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যার প্রকোপ কোথায় বেশি তা আগে থেকে জরিপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসব সিদ্ধান্ত যেন দ্রুত বাস্তবায়ন  হয় সেদিকে নজরদারি প্রয়োজন। বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড প্রতিটি জেলায় যদি আগাম শক্তিশালী বাঁধ নির্মাণে তৎপর হয় তা হলে বন্যার ক্ষতি শুধু কমবেই না, বরং বন্যাগ্রস্ত এলাকাবাসী অন্য সময়ে উপকৃত হবে। দেশে প্রাকৃতিক দুযোগ নিরসনে আগাম প্রস্তুতির জন্য একটি বিশেষ মন্ত্রণালয় কাজ করে।

কিন্তু সমস্যা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় বাঁধ নির্মাণের ক্ষেত্রে অন্য কোনো মন্ত্রণালয়ের কোনো ধরনের পরামর্শ নেয় না বলে অভিযোগ রয়েছে। কিন্তু সমন্বিত কর্মসূচির মাধ্যমে অনায়াসে বন্যাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ সম্ভব। বন্যা পরিস্থিতি কখন খারাপ হবে এর জন্য পানি উন্নয়ন বোর্ড বাঁধ দেবে। আবার ত্রাণ মন্ত্রণালয় কখন প্রাকৃতিক দুযোগ আসবে সেই আশায় বসে থাকলে কোনো লাভ হবে না। বরং যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য আগাম প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।

সময়ের আলো/এমএইচ


Loading...
Loading...
সম্পাদকীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: