১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১১ জুলাইকে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা

2025-07-11T20:00:23+00:00
2025-07-11T20:01:25+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
১১ জুলাইকে প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৮:০০ পিএম  আপডেট: ১১.০৭.২০২৫ ৮:০১ পিএম
সংগৃহীত ছবি
১১ জুলাইকে চব্বিশের গণঅভ্যুত্থানেপ্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শুক্রবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ১১ জুলাইয়ের পুলিশি হামলার বর্ষপূর্তিতে এক স্মরণসভায় তিনি এ ঘোষণা দেন। এদিন বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ‘জুলাই মিনার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপদেষ্টা।

এ সময় আসিফ মাহমুদ বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম রক্ত ঝরেছিল। ফ্যাসিবাদী সরকারের পুলিশ নগ্নভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলে করে। পরবর্তীতে খানিক পরই কুবির শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলে রাত ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিল, যা দেশব্যাপী আন্দোলনে অন্যতম রসদ জুগিয়েছে। তাই ১১ জুলাইকে চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করছি।


তিনি বলেন, জুলাইয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বদা সত্য ন্যায়ের পক্ষে থাকবে আশা করি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জন্য ৩টি শিক্ষার্থী পরিবহন বাস উপহারেরও ঘোষণা দেন তিনি।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   ১১ জুলাই  গণঅভ্যুত্থান  প্রথম প্রতিরোধ দিবস  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া  কুমিল্লা বিশ্ববিদ্যালয়  কুবি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: