রাজধানীর মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।
শুক্রবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে লিখেন, “সবাই খারাপ কিন্তু উনি ভালো, বাংলাদেশে এই নাটক আর চলবে না।”
“আপনার দলের নেতাকর্মী নামক কতিপয় নরপিশাচকে সামলান, জনাব তারেক রহমান। যে নিয়মে আওয়ামীলীগের করা হত্যার দায় খু-নী হাসিনার উপর বর্তায়, সেই একই নিয়মে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের করা খু-নের দায় আপনার উপরেও বর্তায়।”
‘মিডফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় একজন ব্যবসায়ীকে উলঙ্গ করে, পাথর মেরে, হত্যা করে তার লাশ ঘিরে চলছে যুবদলের কর্মীদের বুনো উল্লাস। এই দৃশ্য আইয়ামে জাহেলিয়া যুগের বর্বরতার কথা স্মরণ করায়।’
পোস্টে আরও লিখেন, “এজন্য বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই। আগের দিন আর নাই, জনাব। এই প্রজন্ম ছাড় দিতে পারে তবে ছেড়ে দিবে না।”
সময়ের আলো/এমএইচ