বাড়ছে টিকিটের দাম, কমেছে বিদেশি ফ্লাইট

জাতীয়

সরকারি নির্দেশনা উপেক্ষা করে এয়ার টিকেট মার্কেট আবারও সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে দাবি করেছে এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব

2025-07-12T19:56:28+00:00
2025-07-12T20:04:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাড়ছে টিকিটের দাম, কমেছে বিদেশি ফ্লাইট
আবার সক্রিয় এয়ার টিকেট সিন্ডিকেট
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৭:৫৬ পিএম  আপডেট: ১২.০৭.২০২৫ ৮:০৪ পিএম
ফাইল ছবি
সরকারি নির্দেশনা উপেক্ষা করে এয়ার টিকেট মার্কেট আবারও সিন্ডিকেটের দখলে চলে গেছে বলে দাবি করেছে এসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। 

অপরদিকে, গত বছরের তুলনায় বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশ থেকে ফ্লাইট কমিয়ে দিয়েছে। এর ফলে আবারও এয়ার টিকিট সংকট আরও ঘনীভুত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটাবের মহাসচিব আসফিয়া জান্নাত বলেন, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসগুলোতে ঢাকা থেকে রিয়াদ, জেদ্দা, মদিনা, দাম্মাম এই রুট গুলোতে টিকেটের মূল্য গ্রুপ নামেই প্রায় ১ লাখ টাকায় বিক্রি হতো এবং কম্পিউটার সিস্টেমে এটা প্রায় ১ লাখ ৭০ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা পর্যন্ত পৌঁছে ছিল। 

বাংলাদেশের এয়ার টিকিটের উচ্চমূল্য কমানো ও এই সেক্টরে শৃঙ্খলা আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। পরিপত্র জারি করার মাধ্যমে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকেট বুকিং করা যাবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়। ফলে টিকেটের মূল্য কমে আসে।

কিন্তু সরকারি পরিপত্রটি উপেক্ষা করে সম্প্রতি ইজিপ্ট এয়ারলাইন্স, সৌদিয়াসহ বাজেট এয়ারলাইন্সগুলো ও সিন্ডিকেট চক্র পুনরায় সক্রিয় হতে শুরু করেছে।

তিনি বলেন, কোন কোন এয়ারলাইন্স ভুয়া নাম দিয়ে টিকেট বুকিং করে রাখে বলে তথ্য পাওয়া গিয়েছে। ভুয়া নামে বুকিংগুলো ফ্লাইটের ১/২ দিন পূর্বে নাম পরিবর্তন করে বিক্রয় করা হয়। 

সরকার কর্তৃক জারি করা পরিপত্রের নির্দেশনা অমান্য করে যাত্রীর নাম বিহীন অগ্রিম গ্রুপ বুকিং করছে এবং পুনরায় এয়ার টিকেট মার্কেট তাদের সিন্ডিকেশনের দখলে নিয়ে কৃত্রিম আসন সংকট তৈরি করে এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করছে। 

এর ফলে সাধারণ জনগণ, ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সেক্টরের সবাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও নির্দেশনাকে উপেক্ষা করে এয়ারলাইন্স, জিএসএ ও টিকেট সিন্ডিকেট চক্র পুনরায় সক্রিয় হয়ে টিকেটের দাম বৃদ্ধি করছে। আইনগতভাবে কোন ব্যবস্থা না নেওয়ার কারণে টিকেটের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক যাত্রীদের নাগালের বাইরে চলে যাচ্ছে। যা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। 

কোন কোন এয়ারলাইন্স বাংলাদেশের যাত্রীদের টিকেট বিদেশি এজেন্সির কাছে নাম ছাড়া ব্লক করে দিয়ে আসন সংকট সৃষ্টি করছে। বিদেশি এজেন্সিরা দেশের কিছু সিন্ডিকেট এজেন্সি ও দালালদের মাধ্যমে এই টিকেট গুলো বিক্রয় করে টাকা হুন্ডি করে ওই সব দেশে পাঠাচ্ছে বলে দাবি সংগঠনটির।

সংগঠনটি বলছে, এছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট কমানোর ফলে আসন সরবরাহ কমেছে যা টিকেটের মূল্যবৃদ্ধির আরেকটি অন্যতম কারণ। পিক সিজনে এয়ারলাইন্স কর্তৃক ফ্লাইট কমিয়ে রাখা বা ছোট ফ্লাইট পরিচালনা করা উদ্দেশ্য প্রণোদিত কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা দরকার।  

গত বছরে সালাম এয়ার ৭ থেকে ১৪টি ফ্লাইট পরিচালিত করলেও এখন একটিও করছে না। এছাড়া কাতার এয়ারওয়েজ গত বছর ২১টি, এ বছর ৭টি, জাজিরা এয়ার গত বছর ১৪টি এ বছর ৭টি, এয়ার এ্যারাবিয়া গত বছর ২৮টি এ বছর ৭টি ফ্লাইট পরিচালনা করেছে। 

সরকার কর্তৃক জারি করা নির্দেশনা প্রয়োগ ও শতভাগ বাস্তবায়ন, যথাযথ পর্যবেক্ষণ ও শাস্তিমূলক ব্যবস্থা  না নেওয়ার কারণে এয়ার টিকেট মার্কেট পুনরায় সিন্ডিকেটদের দখলে চলে যাচ্ছে বলে আটাব মনে করে। এয়ার টিকেটের উচ্চমূল্যের কারণে শ্রমিক যাত্রী, সাধারণ জনগণ ও প্রবাসীরা ব্যাপক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত  হচ্ছে। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

/এসটিও



  বিষয়:   এয়ার টিকেট  টিকেটের দাম  বিদেশী ফ্লাইট  এয়ার টিকেট সিন্ডিকেট  আটাব 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: