এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

2025-07-13T19:23:38+00:00
2025-07-13T19:23:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
অর্থনীতি
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ইউনাইটেড পাওয়ার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৩ জুলাই, ২০২৫, ৭:২৩ পিএম 
র‍্যাডিসন ব্লু ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন। ছবি: সংগৃহীত
পরিবেশবান্ধব জ্বালানি প্রযুক্তিতে উদ্ভাবনী অবদানের জন্য ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে।

শনিবার (১২ জুলাই) র‍্যাডিসন ব্লু ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে ইউনাইটেড পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল ইসলাম খান ও ইউনাইটেড গ্রুপের ব্র্যান্ড প্রধান শিষ স্বাপ্নিক সম্মাননা গ্রহণ করেন।

‘ইকো-ফ্রেন্ডলি স্টিম ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগের মাধ্যমে গ্যাস ইঞ্জিনের অপচয় হওয়া তাপ পুনঃব্যবহার করে শিল্পখাতে সবুজ বাষ্প সরবরাহ করা হয়। ২০১৪ সালে চালু হওয়া এ প্রকল্পের আওতায় ঢাকা ও চট্টগ্রাম ইপিজেড এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে ২৯ কোটি ৪০ লাখ কেজির বেশি পরিবেশবান্ধব বাষ্প, যার ফলে রোধ হয়েছে প্রায় ৪৯ হাজার ৫০০ টনের বেশি কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৭ (পরিষ্কার ও সাশ্রয়ী জ্বালানি), ৯ (শিল্প ও অবকাঠামো), ১২ (দায়িত্বশীল উৎপাদন ও ভোগ) এবং ১৩ (জলবায়ু পরিবর্তন মোকাবিলা)-তে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইউনাইটেড পাওয়ারকে এ সম্মাননা প্রদান করা হয়।

এসকে/ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: