নিলামে ১৭ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।সোমবার (১৪ জুলাই) এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে

2025-07-14T19:19:04+00:00
2025-07-14T19:19:04+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
অর্থনীতি
নিলামে ১৭ কোটি ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৭:১৯ পিএম 
সংগৃহীত ছবি
নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৪ জুলাই) এই প্রক্রিয়ায় ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রবাসী আয়ের প্রবাহ ও রপ্তানি আয় বেড়েছে। আবার ডলারের চাহিদাও কমেছে। ফলে মার্কিন ডলারের দাম টাকার তুলনায় এক সপ্তাহ ধরে কমছে। এই পরিস্থিতিতে ডলারের দাম ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা দরে এই ডলার কিনেছে। টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেটা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক যেকোনো সময় বাজারে হস্তক্ষেপ করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছে। তিনি বলেন, ডলারের বিনিময় হার টাকার তুলনায় বেড়ে গেলে বাংলাদেশ ব্যাংক একইভাবে নিলামের মাধ্যমে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, চলতি জুলাইয়ের ২ তারিখ ডলারের দাম ১২২ দশমিক ৮৫ টাকায় উঠে যায়। এর পর থেকে ডলারের দাম কমছে। সোমবারও কমেছে ডলারের দাম। এ নিয়ে টানা চার কার্যদিবসে ডলারের দাম কমেছে। দেশের মুদ্রাবাজারে গতকাল ডলারের সর্বোচ্চ দাম ১২০ দশমিক ১০ টাকা ও সর্বনিম্ন দাম ১১৯ দশমিক ৫০ টাকা। গতকাল ডলারের গড় দাম ছিল ১১৯ দশমিক ৭২ টাকা।

এএডি/


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: