জুলাই শহিদদের নামে কাল থেকে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানে যে যেখানে প্রাণ হারিয়েছেন সে জায়গায় সেই শহিদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের কাজ বুধবার (১৬ জুলাই) থেকে

2025-07-15T11:36:31+00:00
2025-07-15T11:55:47+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
জুলাই শহিদদের নামে কাল থেকে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ১১:৩৬ এএম  আপডেট: ১৫.০৭.২০২৫ ১১:৫৫ এএম
প্রতীকী ছবি
জুলাই গণঅভ্যুত্থানে যে যেখানে প্রাণ হারিয়েছেন সে জায়গায় সেই শহিদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপনের কাজ বুধবার (১৬ জুলাই) থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার (১৫ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে শহিদ আবু সাঈদ স্মরণে জুলাইয়ের গান এবং ড্রোন শো আয়োজন করা হবে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এসব আয়োজন করা হবে।

তথ্যবিবরণীতে বলা হয়, ১৬ জুলাই স্মরণে মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘কথা ক’। কর্মসূচি অনুযায়ী এ দিনে ‘একটি শহিদ পরিবারের সাক্ষ্য’ ডকুমেন্টারির পার্ট-৩ প্রচার এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে। সব মন্ত্রণালয় ও বিভাগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

এতে আরও বলা হয়, সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওটির ইউআরএল পাঠানো হবে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: