বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই: দূতাবাস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকায় কায়রোর দূতাবাস জানিয়েছে মিসরের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।মঙ্গলবার (১৫ জুলাই) মিস‌র দূতাবাস এক বার্তায়

2025-07-15T15:27:41+00:00
2025-07-15T15:27:41+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের মিসরের ভিসা দিতে নিষেধাজ্ঞা নেই: দূতাবাস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকায় কায়রোর দূতাবাস জানিয়েছে মিসরের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই।

মঙ্গলবার (১৫ জুলাই) মিস‌র দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

মিশর দূতাবাস জানায়, ‘ঢাকার একটি পত্রিকায় ‘উপসাগর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া, কেন বাংলাদেশিরা ভিসা অস্বীকারের সম্মুখীন হচ্ছে’- শীর্ষক একটি প্রতিবেদনে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে মিসর।’

দূতাবাস আরও জানায়, ‘বাংলাদেশি নাগরিকদের জন্য মিসরীয় ভিসা প্রদানের উপর কোনো আনুষ্ঠানিক স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবেদনকারী এবং সাধারণ জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি এবং উদ্বেগ সৃষ্টি করতে পারে এমন ভুল তথ্য প্রচার করা ঠিক নয়।’

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: