ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

সময়ের আলো ডেস্ক

জাতীয়

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় বাংলাদেশ আওয়ামী

2025-07-16T14:21:13+00:00
2025-07-16T14:22:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
জাতীয়
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ২:২১ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৫ ২:২২ পিএম
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, কমিশনের নির্দেশনায় দলটির প্রতীক সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: