ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

‘জাগ্রতবাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ ও ‘স্বাধীনতা চিরন্তনের’ মতো অসংখ্য মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের স্রষ্টা ভাস্কর হামিদুজ্জামান খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন

2025-07-20T13:52:12+00:00
2025-07-20T13:52:12+00:00
 
  রবিবার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ২৬ জুলাই ২০২৬
জাতীয়
ভাস্কর হামিদুজ্জামান খান মারা গেছেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১:৫২ পিএম 
ভাস্কর হামিদুজ্জামান খান। ছবি: সংগৃহীত
‘জাগ্রতবাংলা’, ‘সংশপ্তক’, ‘বিজয় কেতন’ ও ‘স্বাধীনতা চিরন্তনের’ মতো অসংখ্য মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যের স্রষ্টা ভাস্কর হামিদুজ্জামান খান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২০ জুলাই) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ভাস্করের স্ত্রী চিত্রশিল্পী আইভি জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ভাস্কর হামিদুজ্জামান খান।

এর আগে গত ১৫ জুলাই শারীরিক জটিলতা দেখা দিলে ভাস্কর হামিদুজ্জামান খানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।


১৯৪৬ সালের ১৬ মার্চ কিশোরগঞ্জের সহস্রাম গ্রামে জন্মগ্রহণ করা ভাস্কর হামিদুজ্জামান খান সবমিলিয়ে প্রায় ২০০ ভাস্কর্য নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্যগুলোর মধ্যে রয়েছে- ঢাকা সেনানিবাসের ‘বিজয় কেতন’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সংশপ্তক’, মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন প্রাঙ্গণের ‘ইউনিটি’, কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণের ‘ফ্রিডম’, আগারগাঁওয়ের সরকারি কর্মকমিশন প্রাঙ্গণের ‘মৃত্যুঞ্জয়ী’, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চিরন্তন’ ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সার কারখানার ‘জাগ্রতবাংলা’ ভাস্কর্য ইত্যাদি।

/এমএইচআর

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: