বিমান বিধ্বস্তের সময় ওই ভবনে কত শিক্ষার্থী ছিলেন?

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার

2025-07-21T18:47:37+00:00
2025-07-21T18:47:37+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
বিমান বিধ্বস্তের সময় ওই ভবনে কত শিক্ষার্থী ছিলেন?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৬:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে। ঘটনার সময় ভবনটিতে ঠিক কতজন ছিলেন?

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানটি বিধ্বস্তের সময় ভবনটিতে ১৫০ শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন মাইলস্টোন কলেজের এক শিক্ষক।

তিনি জানান, ওই ভবনে দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হত। তবে, বিমান বিধস্ত হওয়ার আগেই ক্লাস ছুটি হয়ে গিয়েছিল। কিন্তু ক্লাস ছুটি শেষে সেখানে কোচিং ক্লাস ছিল। আনুমানিক ১৫০ জন শিক্ষার্থী ছিলেন এই সময়ে। 

ওই শিক্ষক গণমাধ্যমের কাছে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন। 

এদিকে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে ন‍্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ইমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর- ০১৯৪৯০৪৩৬৯৭

দুর্ঘটনায় আহতদের মেট্রোরেলে বহনের জন্য নারী বগির পাশের বগি রিজার্ভ রাখা হয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

জেডও/

Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: