দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩ জন।
এর আগের দিন রোববার (২০ জুলাই) করোনায় কারও মৃত্যু হয়নি তবে আক্রান্ত হয়েছিলেন ২ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ জনের এবং এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৭০৪ জন।
সোমবার (২১ জুলাই) করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৪৯ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৭ জনের।
/এসটিও