রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ

2025-07-24T13:35:50+00:00
2025-07-24T14:03:24+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
জাতীয়
রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন বিমান দুর্ঘটনায় নিহত ২ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:৩৫ পিএম  আপডেট: ২৪.০৭.২০২৫ ২:০৩ পিএম  (ভিজিট : ২৩৯)
উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা। ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ছাড়া এ দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককেও রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকেই এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।’

এতে বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে স্কুলের নিহত দুজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল (শুক্রবার ২৫ জুলাই) সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।’

/এসটিও


  বিষয়:   বিমান দুর্ঘটনা  বিমান বিধ্বস্ত  নিহত  রাষ্ট্রীয় সম্মাননা  অন্তর্বর্তীকালীন সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: