‘যুক্তরাষ্ট্রকে টেরোরিস্টদের বিষয়ে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে দেখা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেরোরিস্টদের

2025-07-28T14:53:50+00:00
2025-07-28T15:41:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘যুক্তরাষ্ট্রকে টেরোরিস্টদের বিষয়ে জিরো টলারেন্সের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ২:৫৩ পিএম  আপডেট: ২৮.০৭.২০২৫ ৩:৪১ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে দেখা করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস টেরোরিস্টদের (সন্ত্রাসী) ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

শফিকুল আলম বলেন, ‘ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে বৈঠক হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্যারিফ, কাউন্টার টেরোরিজম, ইলেকশনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের যে সংলাপগুলো হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে।’ 

প্রেস সচিব বলেন, ‘এসময় প্রফেসর ইউনূস চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং তিনি আরও বলেছেন, টেরোরিস্টদের ব্যাপারে এই সরকারের জিরো টলারেন্স। এটা দিনি দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের জানিয়েছেন’।

প্রেস সচিব আরও বলেন, ‘আজ সোমবার রাতে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছে। ট্যারিফ নিয়ে বৈঠক শুরু হওয়ার কথা আছে। আমরা আশা করছি, এই আলোচনা ভালোভাবে সমাপ্তি হবে। প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়ীদের একটি দলও যাচ্ছেন, তবে তারা আলোচনায় থাকবেন না।’


/এমএইচআর



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: