১ আগস্ট বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী ১ আগস্ট দেশের উত্তরাঞ্চলের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (২৮ জুলাই)প্রকল্প কাজের স্বার্থে টানা৫ ঘণ্টাবিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

2025-07-28T16:57:56+00:00
2025-07-28T16:57:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
১ আগস্ট বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:৫৭ পিএম 
ফাইল ছবি
আগামী ১ আগস্ট দেশের উত্তরাঞ্চলের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

সোমবার (২৮ জুলাই) প্রকল্প কাজের স্বার্থে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

এতে বলা হয়, আগামী ১ আগস্ট (শুক্রবার) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রকল্প কাজের স্বার্থে পূর্বসাদিপুর গ্রিড উপকেন্দ্র সম্পূর্ণ শাটডাউন থাকবে। এই সময়ে দিনাজপুর জেলার নেসকো পিএলসির বিতরণ-১/২ এর আংশিক, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় সম্পূর্ণরূপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   ১ আগস্ট  বিদ্যুৎ থাকবে না  পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি  বিজ্ঞপ্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: