‘গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটারের সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভোটারের জেলায় আসন বাড়বে,

2025-07-30T16:41:11+00:00
2025-07-30T21:49:09+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
‘গাজীপুরে আসন বাড়ছে, কমছে বাগেরহাটে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ৯:৪৯ পিএম
ফাইল ছবি
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটারের সংখ্যার ভিত্তিতে সীমানা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভোটারের জেলায় আসন বাড়বে, কম ভোটার জেলায় আসন কমবে। সেই হিসাবে গাজীপুর জেলায় একটি আসন বাড়বে এবং বাগেরহাটে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।

বুধবার (৩০ জুলাউ) আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সবচেয়ে বেশি যেই আসনে ভোটার সেখানে একটি আসন বাড়ানোর জন্য বলেছে কারিগরি কমিটি। এ ছাড়া সবচেয়ে কম ভোটার যেই আসনে, সেখান থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি।

তিনি আরও বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের এবং ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।


সময়ের আলো/এসটিও



  বিষয়:   নির্বাচন  নির্বাচন কমিশন  আসন  ভোটার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: