‘তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে কমিটি হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনজানিয়েছেন,দীর্ঘদিন ধরে চলমান তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে।এ বিষয়ে ৭

2025-07-30T18:16:12+00:00
2025-07-30T18:17:42+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
‘তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে কমিটি হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ৬:১৬ পিএম  আপডেট: ৩০.০৭.২০২৫ ৬:১৭ পিএম
ফাইল ছবি
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলমান তাবলিগ জামায়াতের ২ গ্রুপের বিবাদ নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে ৭ সদস্যের কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এই কমিটি গঠন করা হবে। কমিটিতে উভয় গ্রুপের ২ জন করে প্রতিনিধি রাখা হবে।’

বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।


উপদেষ্টা খালিদ হোসেন জানান, আসন্ন বিশ্ব ইজতেমা থেকে শুরু করে ২ গ্রুপের সম্পর্ক যেন শান্তিপূর্ণভাবে চলমান থাকে সে বিষয়ে উভয় গ্রুপের নেতাদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় গ্রুপের যে কোনো সমস্যার সমাধানে কমিটি কাজ করবে। অচিরেই কমিটি গঠন করা হবে।

এদিকে মাওলানা সাদ ও জুবায়ের গ্রুপের সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং উভয় গ্রুপের নেতারা।

বৈঠকে সাদপন্থিরা অভিযোগ করে বলেন, তাদের কাকরাইল মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। মসজিদ আল্লাহর ঘর। তারা মসজিদে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চান।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   তাবলিগ জামায়াত  অন্তর্বর্তী সরকার  ধর্ম উপদেষ্টা  আ ফ ম খালিদ হোসেন  বিশ্ব ইজতেমা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: