সাদা চুল কালো করতে কলপ ব্যবহার করা যাবে?

ইসলামের আলো

প্রশ্ন: বর্তমানে আমার বয়স ২৫ বছর। আল্লাহর ওপর ভরসা করে আগামী বছর বিয়ের ইচ্ছা আছে। পরিবারের লোকজন এখন থেকে আমার

2025-07-31T16:03:10+00:00
2025-07-31T16:04:25+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
ইসলামের আলো
সাদা চুল কালো করতে কলপ ব্যবহার করা যাবে?
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:০৩ পিএম  আপডেট: ৩১.০৭.২০২৫ ৪:০৪ পিএম  (ভিজিট : ৬২২)
সংগৃহীত ছবি

প্রশ্ন: বর্তমানে আমার বয়স ২৫ বছর। আল্লাহর ওপর ভরসা করে আগামী বছর বিয়ের ইচ্ছা আছে। পরিবারের লোকজন এখন থেকে আমার জন্য মেয়ে দেখা শুরু করেছেন। কিন্তু এ বয়সেই আমার মাথার কিছু চুল সাদা হয়ে যাওয়ায় আমি তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমার এক বন্ধু সমাধান হিসেবে কালো খেজাব ব্যবহারের পরামর্শ দিচ্ছে। জানার বিষয় হলো, এ অবস্থায় শরিয়তের দৃষ্টিতে আমার জন্য কালো খেজাব ব্যবহার করা জায়েজ হবে?


শুয়াইব, নোয়াখালী


উত্তর : বয়স কম হওয়ায় এখনো যেহেতু চুল-দাড়ি সাদা হওয়ার মতো পর্যায়ে পৌঁছায়নি, তাই এ অবস্থায় কালো খেজাব বা কলপ ব্যবহার করার সুযোগ রয়েছে। কারণ, এটি কোনো রোগের কারণে হয়েছে। এ অবস্থায় তা কালো করে ফেললে কেউ আপনার বয়স নিয়ে সন্দেহে পড়বে না। তবে বয়স বেড়ে গেলে (অর্থাৎ যে বয়সে সাধারণত মানুষের চুল-দাড়ি সাদা হয়ে থাকে) আর কালো খেজাব লাগানো যাবে না।


জাবের (রা.) বলেন, মক্কা বিজয়ের দিন আবু বকর (রা.)-এর পিতা আবু কুহাফা (রা.)-কে রাসুলুল্লাহ (সা.)-এর সামনে উপস্থিত করা হলো তার চুল-দাড়ি ছিল ধবধবে সাদা। তখন রাসুলুল্লাহ (সা.) বললেন, বার্ধক্যের এই চিহ্নকে (চুল-দাড়ির সাদা রঙ) কোনো কিছু দিয়ে পরিবর্তন করে দাও। তবে কালো রঙ বর্জন করবে (সহিহ মুসলিম, হাদিস : ২১০২)


রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘(খেজাবের মাধ্যমে) তোমাদের বার্ধক্যের চিহ্ন পরিবর্তন করো। ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। তবে কালো রঙের খেজাব ব্যবহার থেকে বিরত থাকবে(সুনানে কুবরা, বায়হাকি : ৭/৩১১)


ইমাম জুহরি (রহ.) বলেন, যখন আমাদের চেহারায় লাবণ্য ছিল (আমরা যুবক ছিলাম) তখন আমরা কালো রঙের খেজাব ব্যবহার করতাম। কিন্তু যখন চেহারা ম্লান হয়ে গেল ও দাঁত দুর্বল হয়ে পড়ল, তখন আমরা এর ব্যবহার ছেড়ে দিয়েছি(ফাতহুল বারি : ১০/৩৬৭)


আরও পড়ুন


অবশ্য কালো খেজাবের নিষেধাজ্ঞার বিষয়টি মূলত বয়স্কদের জন্য হলেও হাদিসে যেহেতু কালো খেজাব ব্যবহার সম্পর্কে সতর্কবাণী এসেছে, তাই অল্প বয়সে চুল পেকে গেলে সেক্ষেত্রেও পুরোপুরি কালো রঙের খেজাব ব্যবহার না করে কালোর সঙ্গে কিছুটা মেহেদি রঙ বা লালচে রঙের খেজাব মিশিয়ে ব্যবহার করা সব ক্ষেত্রেই উত্তম। (রদ্দুল মুহতার, ৬/৭৫৬; তাকমিলাতু ফাতহিল মুলহিম, ৪/১৪৯)


মাসিক আলকাউসার থেকে সংক্ষেপিত


আরআর



Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: