৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছেযুক্তরাষ্ট্রপ্রশাসন।অবৈধভাবে অবস্থান করার অভিযোগেতাদের দেশে ফেরত পাঠানো হয়।শনিবার (২ আগস্ট) সকালে দেশটির একটি সামরিক বিমান

2025-08-02T10:03:30+00:00
2025-08-02T10:06:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১০:০৩ এএম  আপডেট: ০২.০৮.২০২৫ ১০:০৬ এএম
ইমিগ্রেশন ডেস্কে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অবৈধভাবে অবস্থান করার অভিযোগে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

শনিবার (২ আগস্ট) সকালে দেশটির একটি সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির অধীনে তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।


এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে দেশে এসেছেন ৩৯ জন। ফেরত আসা যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখনো চলমান।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়। এছাড়াও বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বাংলাদেশি  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  ইমিগ্রেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: