ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব

2025-08-03T20:23:51+00:00
2025-08-03T20:24:36+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
জুলাই ঘোষণাপত্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ আগস্ট, ২০২৫, ৮:২৩ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৫ ৮:২৪ পিএম
প্রতীকী ছবি
ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আনার জন্য ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেন দিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ৫ আগস্ট দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছানো হবে এবং কর্মসূচি শেষে তাদেরকে গন্তব্যে ফিরিয়ে নেওয়া হবে।

ট্রেন ভাড়ার মোট পরিমাণ প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সূত্র প্রথম আলো।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, ৫ আগস্ট ঢাকার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করা হবে। এতে অংশ নিতে আসা ছাত্র-জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে গত রবিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। এর পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে এবং ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে বলে জানিয়েছে সূত্র।

রেলপথ মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে একটি সূচি তৈরি করেছে, যাতে ট্রেনগুলো দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে ফিরতি যাত্রা শুরু করবে।

বিশেষ ট্রেনের বিস্তারিত

চট্টগ্রাম থেকে: ১৬ কোচের একটি বিশেষ ট্রেন আসবে, যা ৮৯২ আসন ধারণ করবে। ভাড়া ৭ লাখ টাকার কিছু বেশি।

গাজীপুর (জয়দেবপুর) থেকে: ৮ কোচের বিশেষ ট্রেন, এতে আসন ৭৩৬টি এবং ভাড়া প্রায় ৭২ হাজার ৫০০ টাকা।

নারায়ণগঞ্জ-ঢাকা পথে: ১০ কোচের একটি বিশেষ ট্রেন আসবে, আসন সংখ্যা ৫১০, ভাড়া সাড়ে ৫৬ হাজার টাকা।

নরসিংদী থেকে: ১২ কোচের ট্রেন, আসন ৬৫২, ভাড়া প্রায় ৯৫ হাজার টাকা।

সিলেট থেকে: ১১ কোচের বিশেষ ট্রেন, ৫৪৮ আসন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা।

রাজশাহী থেকে: ৭ কোচের ট্রেন, আসন ৫৪৮, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা।

রংপুর থেকে: ১৪ কোচের বিশেষ ট্রেন, আসন ৬৩৮, ভাড়া সাড়ে ১০ লাখ টাকা।

ফরিদপুরের ভাঙা থেকে: ৭ কোচের ট্রেন, আসন ৬৭৬, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা।

ফিরতি যাত্রা
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৪ আগস্ট রাত সাড়ে ১১টায় রংপুর থেকে ট্রেনটি যাত্রা করবে এবং ৫ আগস্ট ভোরে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো চলাচল শুরু করবে। ঢাকা শহরের আশপাশের জেলা গাজীপুর, নরসিংদী ও ফরিদপুর থেকে ট্রেনগুলো দুপুরের আগে চলে আসবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের আবেদনে ট্রেন ভাড়া দেওয়া হয়েছে। এখন সরকারের একটি মন্ত্রণালয় চেয়েছে। আমরা টাকা পাচ্ছি। সে কারণে ট্রেন ভাড়া দিয়েছি।’

এমএইচটি


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: