চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান

2025-08-04T16:27:57+00:00
2025-08-04T16:28:21+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৪:২৭ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৫ ৪:২৮ পিএম
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়াদের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাদের মধ্যে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।


ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার (৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি


ফারুক-ই-আজম বলেন, বিগত সরকারের সময় অনেকে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ গ্রহণ করে নানা সুবিধা নিয়েছেন।


তিনি বলেন, ৯০ হাজার সরকারি চাকরিজীবী আছেন, যারা মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পেয়েছেন তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে


আরও পড়ুন


তিনি বলেন, বিশেষ করে আদালতের মাধ্যমে অনেক অমুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। আদালত এসব নির্দেশনা জারি করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মতো প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও।


উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিতে আপিল বিভাগের সমন্বিত নির্দেশনার জন্য আদালতে যাবে


আরআর



  বিষয়:   ফারুক-ই-আজম  মুক্তিযুদ্ধ  মুক্তিযোদ্ধা  চাকরি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: