‘শেখ হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ

2025-08-04T21:05:06+00:00
2025-08-04T21:05:55+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
‘শেখ হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৯:০৫ পিএম  আপডেট: ০৪.০৮.২০২৫ ৯:০৫ পিএম
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।’


তিনি আরও বলেন, কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকার প্রয়োজন মনে করলে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নিতে পারে। তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।’


সময়ের আলো/এসটিও



  বিষয়:   পররাষ্ট্র উপদেষ্টা  মো. তৌহিদ হোসেন  শেখ হাসিনা  ভারত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: