এক লাফে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০ টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

হঠাৎ করেই বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক লাফে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। ৫০-৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে

2025-08-05T20:38:37+00:00
2025-08-05T20:38:37+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অর্থনীতি
এক লাফে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ২০ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৮:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
হঠাৎ করেই বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। এক লাফে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ২০ টাকা। ৫০-৬০ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। হঠাৎ করেই এভাবে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। পেঁয়াজের পাশাপাশি বাজারে ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বেড়েছে। সেই সঙ্গে কেজিতে ১৫ থেকে ২০ টাকা দাম বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, ঢাকার বাজারে মঙ্গলবার কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে ছিল যা ছিল ৫০ থেকে ৬০ টাকা। রাজধানীর কারওয়ান বাজারের পেঁয়াজ, রসুন ও আদার পাইকারি ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বাড়তি। আগে এক পাল্লা (৫ কেজি) পেঁয়াজ বিক্রি হতো ২৫০ থেকে ২৬০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৬০ টাকায়। এখনো বাজারে কৃষকের সংরক্ষিত পুরোনো পেঁয়াজ আসছে। তাই সরবরাহ কিছুটা কম। সে জন্য দামও কিছুটা বাড়তি। পরের মৌসুমে নতুন পেঁয়াজ বাজারে এলে দাম কমে যাবে।    

বাজারে ডিমের দাম উঠেছে ডজনপ্রতি ১৩০-১৪০ টাকা। গত সপ্তাহ থেকে ডজনপ্রতি এই দামেই বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে পাইকারি দামে সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন ও লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। এর সঙ্গে ঢাকায় মঙ্গলবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। তিন সপ্তাহ আগে এক কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। সপ্তাহ দুয়েক আগে এই মুরগির কেজি ছিল ২৮০ থেকে ৩০০ টাকা। সেই হিসাবে কয়েক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা ও সোনালি মুরগি কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে।

খুচরা বিক্রেতা জানান, একদিন আগেও মুরগির দাম কমেছিল। ব্রয়লার মুরগি ১৫০-১৬০ টাকা করে বিক্রি হয়েছে। তবে বিক্রি ভালো ছিল না। মঙ্গলবার ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতার ভিড় বেশি থাকবে বলে পাইকারি বাজারে মুরগির দাম বাড়িয়ে দিয়েছে পাইকাররা। এ কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।  

এদিকে গত দুই থেকে তিন সপ্তাহ মৌসুমি বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। গত সপ্তাহের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমেছে। তবে মৌসুমি বৃষ্টি শুরুর আগে প্রতি কেজি কাঁচা মরিচ কেনা যেত ৮০ থেকে ১২০ টাকায়। বিক্রেতারা জানান, বাজারে এখন দেশে উৎপাদিত কাঁচা মরিচের সরবরাহ কিছুটা কম। এই সুযোগে সরবরাহ বেড়েছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের। এটিও মরিচের দাম বেড়ে যাওয়ার একটি কারণ।

বাজারে বিভিন্ন ধরনের সবজির দামও আগের তুলনায় বেশি। করলা, কাঁকরোল, বেগুন, বরবটিসহ অধিকাংশ সবজির কেজি এখন ৬০ থেকে ৮০ টাকার আশপাশে। দেশি টমেটো এখন পাওয়া যায় না বললেই চলে। এ কারণে আমদানি করা টমেটোর দাম বেশি, প্রতি কেজি ১৪০-১৫০ টাকা। তবে বেড়েছে বেগুনের দাম। গোল ও লম্বা আকৃতির বেগুনের দাম প্রকারভেদে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।

মাস দেড়েক আগে বাজারে মিনিকেট চালের দাম বেড়েছিল। এখনো সে দামেই বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে। বর্তমানে ডায়মন্ড, সাগর, মঞ্জুর প্রভৃতি ব্র্যান্ডের মিনিকেট চাল ৮০ টাকা ও মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮৫-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: