দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ

2025-08-06T11:53:57+00:00
2025-08-06T12:46:42+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১১:৫৩ এএম  আপডেট: ০৬.০৮.২০২৫ ১২:৪৬ পিএম
ফাইল ছবি
জরুরী সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই ঘোষণাপত্র এবং প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনসিপি।

বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলনের একটি পোস্ট দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে, মঙ্গলবার বিকাল ৫টার পরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাপত্রে ২৮টি দফা যুক্ত করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: