‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে ইসি’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনজানিয়েছেন,আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি)প্রস্তুতি শুরু করেছে।বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়েনির্বাচন

2025-08-06T15:09:25+00:00
2025-08-06T15:10:42+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে ইসি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৩:০৯ পিএম  আপডেট: ০৬.০৮.২০২৫ ৩:১০ পিএম
সিইসি এএমএম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি শুরু করেছে

বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নেব। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসি।


তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমাদের প্রস্তুতিতে কোনো বিরতি থাকবে না।

এর আগে, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবেন।

প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাব। সেই চিঠিতে অনুরোধ জানানো হবে, যেন আসন্ন রমজানের আগেই, অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা হয়। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   নির্বাচন কমিশন  সিইসি  নির্বাচন  জাতীয় নির্বাচন  ড. মুহাম্মদ ইউনূস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: