যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর ১২টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজবৃহস্পতিবার (৭ আগস্ট)। এদিনদুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।গ্যাসের

2025-08-07T08:19:12+00:00
2025-08-07T08:47:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮:১৯ এএম  আপডেট: ০৭.০৮.২০২৫ ৮:৪৭ এএম
ফাইল ছবি
রাজধানীর ১২টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ বৃহস্পতিবার (৭ আগস্ট)। এদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (৬ আগস্ট) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়েছে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ওই পাইপলাইন স্থান্তরের কাজ করা হবে। পাইপলাইন স্থানান্তর করা হবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড পাসপোর্ট অফিস-মৌচাক বাসস্ট্যান্ড ও বউ বাজার ব্রিজ-গোদনাইল-এনায়েতনগর-সিদ্ধিরগঞ্জ অংশে। 

গ্যাস শাটডাউনের আওতায় থাকা এলাকাগুলো হলো— সিদ্ধিরগঞ্জ, চিটাগাং রোড, মিজমিজি, চৌধুরীবাড়ি, বাতেন পাড়া, মৌচাক, পাসপোর্ট অফিস, লাকি বাজার, বউ বাজার, হাজিগঞ্জ থেকে ওয়াবদারপুল ও চেয়ারম্যান বাড়ি। নির্ধারিত সময়ে সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব এলাকার পাশাপাশি আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।


সময়ের আলো/এসটিও


  বিষয়:   রাজধানী  গ্যাস সরবরাহ  বন্ধ  তিতাস গ্যাস কর্তৃপক্ষ  বিজ্ঞপ্তি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: