৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই অভ্যুত্থানের পর পলাতক ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শকসহ ৪০ জন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। বর্তমানে

2025-08-10T19:44:44+00:00
2025-08-10T19:44:44+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
জাতীয়
৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই অভ্যুত্থানের পর পলাতক ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শকসহ ৪০ জন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। বর্তমানে তারা সবাই সাময়িকভাবে বরখাস্ত এবং পলাতক অবস্থায় আছেন।

২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২২ সালে তাদের সাহসিকতা ও সেবার স্বীকৃতিস্বরূপ এই পদকগুলো দেওয়া হয়েছিল।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অনুকূলে দেওয়া পদক সংক্রান্ত সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে। একই সঙ্গে এ পর্যন্ত পদক বাবদ গৃহীত সকল অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

এমএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: