মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক

অপরাধ

শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতেরাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেএ অভিযানচালানো হয়।এই

2025-08-15T09:00:11+00:00
2025-08-15T09:00:11+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
অপরাধ
মোহাম্মদপুরের মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:০০ এএম 
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে উদ্ধার হওয়া টাকা ও মাদকসহ বিভিন্ন সরঞ্জাম। ছবি: সংগৃহীত
শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে সেনাবাহিনীল ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে পূর্বে তথ্য ছিল আজ বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে আসবে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে আমরা একটি যৌথ অভিযান পরিচালনা করি। যৌথবাহিনী ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা, জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘যেহেতু পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং জায়গাটি অনেক সংকীর্ণ ও একটি বিল্ডিংয়ের সঙ্গে আরেকটি বিল্ডিং লাগানো তাই আসামিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে দল বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ কোটি বেশি নগদ টাকা, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়।’

বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলাসহ সর্বমোট ৩৮টি মামলা রয়েছে। এই বছরের শুরুর দিকেই বুনিয়া সোহেল গ্রেফতার হয়েছিলেন। কিন্তু ছয় মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকায় বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন। 

ওই সেনা কর্মকর্তা আরও বলেন, ‘দুইদিন আগেই বুনিয়া সোহেলের লোকজন জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা করে। সেদিন আমরা অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের ১৩ সহযোগীকে গ্রেফতার করি। আজ অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হয়ে যায়, তবে তাকে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।’ 


সময়ের আলো/এসটিও



  বিষয়:   মোহাম্মদপুর  শীর্ষ মাদক ব্যবসায়ী  বুনিয়া সোহেল  অভিযান  যৌথ বাহিনী 


Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: