ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট)

2025-08-18T12:56:54+00:00
2025-08-18T13:04:40+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:৫৬ পিএম  আপডেট: ১৮.০৮.২০২৫ ১:০৪ পিএম
সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।


সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এর আগে রোববার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে হারুনসহ ওই ১৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সাবেক ডিবিপ্রধানসহ সাময়িক বরখাস্ত হওয়া ১৮ পুলিশ কর্মকর্তার তালিকা দেখতে ক্লিক করুন।

সময়ের আলো/এসটিও




  বিষয়:   ডিবি হারুন  পুলিশ কর্মকর্তা  বরখাস্ত  প্রজ্ঞাপন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: