ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে টানা তিন দিন

2025-08-21T17:09:49+00:00
2025-08-21T17:27:25+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫:০৯ পিএম  আপডেট: ২১.০৮.২০২৫ ৫:২৭ পিএম  (ভিজিট : ১১০)
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে টানা তিন দিন কোন মৃত্যু হয়নি। আর বৃহস্পতিবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এই নিয়ে চলতি মাসের ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৮০২ জন। এর আগের মাস জুলাইয়ে মৃত্যু হয়েছিল ৪১ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৬৮৪ জন। সব মিলিয়ে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১১০ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৭৮২ জন।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের  ৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং  রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন রোগী ভর্তি রয়েছেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: