বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে গুরুত্বপূর্ণ শরিয়াহ প্রস্তাবনা সম্বলিত একটি দীর্ঘ গবেষণাপত্র প্রদান করেছে ইসলামি অর্থনীতি-বিষয়ক উচ্চতর গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল

2025-08-26T20:01:44+00:00
2025-08-26T20:02:08+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে শরিয়াহ প্রস্তাবনা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:০১ পিএম  আপডেট: ২৬.০৮.২০২৫ ৮:০২ পিএম
সিআইইএস’র পক্ষ থেকে রোববার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ইস্তেকমাল হোসেনের হাতে প্রস্তাবনাটি তুলে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকে সুকুক বিষয়ে গুরুত্বপূর্ণ শরিয়াহ প্রস্তাবনা সম্বলিত একটি দীর্ঘ গবেষণাপত্র প্রদান করেছে ইসলামি অর্থনীতি-বিষয়ক উচ্চতর গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামি (সিআইইএস)। 

সিআইইএস’র পক্ষ থেকে মুফতি আহসানুল ইসলাম ও মুফতি মুহাম্মদ সানাউল্লাহ রোববার (২৪ আগস্ট) রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ইস্তেকমাল হোসেনের হাতে প্রস্তাবনাটি তুলে দেন। এ সময় ডেট ম্যানেজমেন্টের সুকুক বিষয়ক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ কনসালটেন্সির সিনিয়র কনসালটেন্ট মেজবাহ উদ্দিন।

এতে সরকারি সুকুকের শরিয়াহ ও গভর্নেন্স বিষয়ে গবেষণা-ভিত্তিক মতামত এবং কাঠামোগত উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরা হয়।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রস্তাবনাটি গ্রহণ করা হয়। একইসঙ্গে সিআইইএস’র পক্ষ থেকে গবেষণাপত্রের ওপর বাংলাদেশ ব্যাংকে প্রেজেন্টেশন উপস্থাপনের আগ্রহ প্রকাশ করলে ইস্তেকমাল হোসেন সে বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।


সুকুক হলো শরিয়াহ ভিত্তিক বন্ড—যা সুদমুক্তভাবে অর্থ সংগ্রহ ও বিনিয়োগের একটি বৈধ মাধ্যম। আধুনিক অর্থনীতিতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রে সুকুক অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি একদিকে ইসলামি শরিয়াহ মেনে অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করবে, অন্যদিকে দেশের আর্থিক খাতে বৈচিত্র্য ও স্থিতিশীলতা আনবে।

আরআর
Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: