কর্ণফুলী টানেলে তিন দিন রাতের ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন দিন রাতের ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮, ২৯

2025-08-28T13:43:19+00:00
2025-08-28T13:43:19+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
কর্ণফুলী টানেলে তিন দিন রাতের ডাইভারশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১:৪৩ পিএম 
সংগৃহীত ছবি
কর্ণফুলী টানেলে রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন দিন রাতের ডাইভারশন ব্যবস্থা চালু থাকবে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে।

এ সময় ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব সাময়িকভাবে বন্ধ থাকবে। পরিবর্তে যানবাহনগুলো নিয়ন্ত্রিতভাবে চলাচল করবে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে।

রক্ষণাবেক্ষণ কাজের মধ্যে রয়েছে- টানেলের জেট ফ্যান পরিষ্কার ও রোড মার্কিং।

কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইভারশনের কারণে যাত্রীদের টানেলের দুই প্রান্তে ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ কাজে যাত্রীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: