৮ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের আট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে

2025-08-29T15:16:01+00:00
2025-08-29T15:16:43+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
৮ বিভাগে বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:১৬ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৫ ৩:১৬ পিএম
ফাইল ছবি
দেশের আট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ভারতের ছত্তিশগড় ও তার আশপাশের এলাকায় থাকা লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানিয়েছেন।


এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১২ কিলোমিটার, যা দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   বৃষ্টি  পূর্বাভাস  আবহাওয়া অধিদফতর  আবহাওয়ার খবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: