দ্রুত বিচার শেষ করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জুলাই হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।মঙ্গলবার

2025-09-02T11:42:47+00:00
2025-09-02T11:42:47+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
দ্রুত বিচার শেষ করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা : আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪২ এএম 
সংগৃহীত ছবি
জুলাই হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২ এর সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি বলেন, প্রয়োজনে নতুন করে ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে। গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠনের চিন্তাভাবনা চলছে।

সরকার জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘বিচারের গতি সন্তোষজনক, তবে দ্রুত শেষ করতেই ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হতে পারে।’

পরিদর্শনে তার সঙ্গে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে মামলায় ইতোমধ্যে ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। সোমবার আরও ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার নতুন সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: