তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও গরমের তীব্রতা বেড়েই চলেছে। এ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এবার

2025-09-02T11:44:04+00:00
2025-09-02T11:44:04+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৪ এএম 
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হলেও গরমের তীব্রতা বেড়েই চলেছে। এ গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এবার তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সর্বশেষ তথ্য মতে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ ছাড়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। 
এ কারণে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরম পড়ছে। 

এ অবস্থায় সোমবার (১ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সময়ের আলো/এসটিও



  বিষয়:   তাপমাত্রা  সারা দেশ  আবহাওয়া অধিদফতর  আবহাওয়ার খবর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: