পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পিএসসি সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। গ্রেফতারকৃত ব্যক্তি মতিউর রহমান। চক্রে

2025-09-03T15:11:08+00:00
2025-09-03T15:16:52+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১ পিএম  আপডেট: ০৩.০৯.২০২৫ ৩:১৬ পিএম
সংগৃহীত ছবি
পিএসসি সহকারী শিক্ষা অফিসার পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। গ্রেফতারকৃত ব্যক্তি মতিউর রহমান। চক্রে আরও কয়েকজন জড়িত থাকলেও তাদের নাম প্রকাশ করা হয়নি।

সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের আকারে প্রশ্ন সরবরাহ করতেন। বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকে অর্থ প্রদান করেছিল।

গ্রেফতারের পেছনে মূল প্রক্রিয়া ছিল ফেসবুকে দেওয়া বিজ্ঞাপনের সূত্র ধরে পেজের এডমিনের তথ্য প্রযুক্তির সাহায্যে ট্র্যাক করা। জামালপুর থেকে তাকে ধরা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেছেন। তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: