অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে এলএমজি উদ্ধারে

2025-09-05T17:37:35+00:00
2025-09-05T17:40:23+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পুলিশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৫ ৫:৪০ পিএম
ফাইল ছবি
অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ পুরস্কার ঘোষণা করা হয়। এতে এলএমজি উদ্ধারে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধারে এক লাখ টাকা, এসএমজি উদ্ধারে এক লাখ ৫০ হাজার টাকা, এলএমজি উদ্ধারে ৫ লাখ টাকা এবং প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   অবৈধ অস্ত্র  পুলিশ  অস্ত্র উদ্ধার  পুরস্কার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: