সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর রমনা এলাকা থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

2025-09-08T12:37:06+00:00
2025-09-08T13:36:17+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম  আপডেট: ০৮.০৯.২০২৫ ১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর রমনা এলাকা থেকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।


তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সময়ের আলো/এসটিও


  বিষয়:   স্থানীয় সরকার মন্ত্রনালয়  সাবেক সচিব  আবু আলম শহীদ খান  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: