ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা নিয়ে করণীয় নেই ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) করণীয় কিছু নেই

2025-09-10T23:16:22+00:00
2025-09-10T23:16:22+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
ভোটকেন্দ্রে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা নিয়ে করণীয় নেই ইসির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) করণীয় কিছু নেই বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) ইসির উপসচিব রাশেদুল ইসলামের সই করা ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরা স্থাপন সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৬ আগস্টের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লজিস্টিক্যাল ইস্যু ও কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভার কার্যবিবরণীর আলোচ্যসূচি ৯ এর পরিপ্রেক্ষিতে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার বিষয়ে করণীয় কিছু নেই বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়। পাশাপাশি এর অনুলিপি মন্ত্রিপরিষদ সচিবকেও দেওয়া হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: