সাতরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

জাতীয়

প্রায় তিন ঘণ্টা পর রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিকসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তারা

2025-09-17T16:55:23+00:00
2025-09-17T16:55:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সাতরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম 
সাতরাস্তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার
প্রায় তিন ঘণ্টা পর রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিকসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তারা জানিয়েছেন, সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল করতে দেওয়া হলেও মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) ২টার দিকে অবরোধ তুলে নেন তারা। পরে ওই এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস’ এবং ‘প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত’ করার প্রতিবাদ জানিয়ে এবং ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। 


শিক্ষার্থীদের দাবিগুলো হলো– হাইকোর্ট থেকে বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি ও নিয়োগ সম্পূর্ণ বাতিল করা; ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তির সুযোগ বন্ধ করে উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু করা; ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া; ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ; কারিগরি শিক্ষাবহির্ভূত জনবলকে কারিগরি সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিষিদ্ধ করা এবং শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা। 

শিক্ষার্থীরা বলেন, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। একইসঙ্গে উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন প্রকৌশল কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস চালুর মাধ্যমে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। 


সময়ের আলো/এনএ 



Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: