শেখ হাসিনার আরও দুই লকার জব্দ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয়

2025-09-17T18:40:58+00:00
2025-09-17T18:41:58+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
শেখ হাসিনার আরও দুই লকার জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৫ ৬:৪১ পিএম
ফাইল ছবি
পূবালী ব্যাংকের পর এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় লকার দু’টি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব। 

তিনি জানান, অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার ৭৫৩ নম্বর লকার (চাবি নং ২০০) এবং ৭৫১ নম্বর লকার (চাবি নং ১৯৬) জব্দ করা হয়েছে। তবে এগুলো খুলতে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। 


এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক সেনা কল্যাণ ভবন শাখায় শেখ হাসিনার একটি লকার (নম্বর ১২৮) জব্দ করে সিআইসি। 

সে সময় মহাপরিচালক আহসান হাবীব বলেন, ‘লকারে কিছু থাকতে বা নাও থাকতে পারে, তবে আইনি প্রক্রিয়ায় তা খোলা হবে।’ 


সময়ের আলো/এনএ 

Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: