দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো.

2025-09-17T19:45:22+00:00
2025-09-17T19:45:22+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং করতে নতুন অ্যাপ খোলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে নতুন একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান। 

এবার পূজা গতবারের চেয়েও ভালোভাবে উৎসবমুখর পরিবেশে হবে জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পূজা নির্বিঘ্নে উৎসবমুখর হবে। নির্বিঘ্ন করতে নতুন অ্যাপ খোলা হয়েছে। কোথায় কী হবে, অ্যাপের মাধ্যমে জানা যাবে।’ 

উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোনো হামলার আশঙ্কা নেই। তবুও ২৪ ঘণ্টা নজরদারি থাকবে। গুজবে কান দেবেন না।’ 


তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে।’ 

এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: