নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হিসেবে

2025-09-17T22:23:10+00:00
2025-09-17T22:23:10+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী ফখরুল-তাহেরসহ ৪ রাজনীতিবিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ পিএম 
সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষস্থানীয় চার রাজনীতিবিদ। 

তারা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। প্রধান উপদেষ্টার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 


পররাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ। 


সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: