ভূমিসেবা ‘এ্যাপস সেবায়’ নতুন মাত্রা: সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ। আবার এই ভূমি সম্পর্কে জনগণের

2025-09-18T21:58:13+00:00
2025-09-18T21:58:13+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ভূমিসেবা ‘এ্যাপস সেবায়’ নতুন মাত্রা: সিনিয়র সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপুর্ণ অংশ। আবার এই ভূমি সম্পর্কে জনগণের জানাও কম; সে ক্ষেত্রে আধুনিক ভূমিসেবা সবার জন্য সহায়ক। আধুনিক ভূমিসেবা সম্পর্কে জনগণের মধ্যে আরও বেশি প্রচারণার প্রয়োজন। ভূমিসেবা আধুনিক করতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। বৈচিত্র্যময় চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমরা ভূমিসেবা ডিজিটালাইজেশনের কাজ করতে সক্ষম হয়েছি। আধুনিক ভূমিসেবায় নতুন মাত্রা যোগ হচ্ছে ভূমিসেবা এ্যাপস।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি বিষয়ক ইন্টিগ্রেটেড এ্যাপ’স প্রস্তুতিকরণ সংক্রান্ত ‘সেমিনারে’ তিনি একথা বলেন।
 
সেমিনারে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম; মো. এমদাদুল হক চৌধুরী ও মোহাম্মদ মাহফুজুর রহমান এবং ভূমিসেবা স্পেশালিস্ট মো. হামিদুর রহমান ও মো. হান্নান মিয়া।
 
ডিজিটালাইজড সেবা গ্রহণে জনগণকেও ডিজিটালাইজড হতে হবে উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, কল সেন্টারের সেবা নিয়ে অধিকাংশ সেবাগ্রহিতা সন্তুষ্টি প্রকাশ করেছে। কল সেন্টারের ন্যায় ভূমিসেবা সহায়তা কেন্দ্র সবার জন্যই খুবই উপযোগি।
  
সিনিয়র সচিব আরও বলেন, আমাদের দেশের মোবাইল ব্যবহারকারীর মধ্যে ৩০ শতাংশ উন্নত প্রযুক্তির মোবাইল ব্যবহার করে। সে দিক লক্ষ রেখে সেবা আরও সহজ, জনবান্ধব করতে ভূমিসেবা এ্যাপস তৈরী করা হয়েছে। সকল সেবার সন্নিবেশ রয়েছে এ্যাপসে। এর মাধ্যমে যেন ভূমির সকল সেবা প্রদান করা যায় এবং একটি সেবা যেন আরেকটি সেবা দেওয়ার চাহিদা তৈরি করে সে দিক লক্ষ্য রাখা হয়েছে। এতে আরও অনেক ফিচার সংযোজনের সুযোগ রয়েছে তাই এ্যাপ’স অধিকতর সহজবোধ্য করতে হবে যাতে করে সাধারণ মানুষও এই সেবাটি সহজে গ্রহণ করতে পারে।

এসকে/ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: