সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাসা বরাদ্দে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও

2025-09-19T13:11:51+00:00
2025-09-19T13:11:51+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
সরকারি আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ পিএম 
সংগৃহীত ছবি
বাসা বরাদ্দে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগে সরকারি আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন ও সরকারি আবাসন পরিদপ্তর থেকে আদেশ জারি করা হয়।

বরখাস্তকৃতরা হলেন-
১. সহকারী পরিচালক বিলাল হোসাইন
২. উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী
৩. সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম

অভিযোগের সারমর্ম
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী পরিচালক বিলাল হোসাইনের বিরুদ্ধে বাসা বরাদ্দে গ্রেড ও বেসিক বিবেচনা না করে সুপারিশ প্রদান, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দে আবেদনকারীর কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ, ৭ সেপ্টেম্বরের সভায় অনিয়মসহ নানাবিধ দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দিয়ে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়া তিনি গ্রেড ও বেসিক বিবেচনা না করে বাসা বরাদ্দে সুপারিশ করেছেন এবং ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।

সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে বাসা বরাদ্দের আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণ করেছেন এবং সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন।

আদেশ ও কার্যক্রম
তিন কর্মকর্তাকেই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: